ভাঙ্গায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও ইটভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও সহকারী নিহত হয়েছেন। এতে যাত্রীবাহী বাসের

2026-01-24T13:08:10+00:00
2026-01-24T13:10:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভাঙ্গায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১:০৮ পিএম  আপডেট: ২৪.০১.২০২৬ ১:১০ পিএম  (ভিজিট : ৬১)
X

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও ইটভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও সহকারী নিহত হয়েছেন। এতে যাত্রীবাহী বাসের অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকায় প্রাণিসম্পদ কার্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন। 

তিনি জানান, ফরিদপুর থেকে ভাঙ্গামুখী ইটবোঝাই একটি ট্রাকের সঙ্গে অপরদিক থেকে আসা যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাকের সহকারী নিহত হন। এছাড়া ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর ট্রাকের চালক নিহত হন। গুরুতর আহত হয়েছেন অন্তত ৮ থেকে ১০ জন যাত্রী। তারা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। প্রাথমিক চিকিৎসা নিয়েছেন আরও ১০ থেকে ১২ জন বাসযাত্রী।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশের তদন্ত ও উদ্ধারকাজ চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. আকতার হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এছাড়া প্রায় ২৫-৩০ জন আহত যাত্রী ভর্তি হয়েছেন। এরমধ্যে ৮ জন গুরুতর আহত রোগীকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফরিদপুর স্থানান্তর করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy