মঠবাড়িয়ায় খাল খননে বাধা দেওয়ার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় খাল খননে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন কৃষক ও স্থানীয় বাসিন্দারা। শনিবার

2026-01-24T14:59:15+00:00
2026-01-24T14:59:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মঠবাড়িয়ায় খাল খননে বাধা দেওয়ার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ২:৫৯ পিএম   (ভিজিট : ৫৯)
X

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় খাল খননে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন কৃষক ও স্থানীয় বাসিন্দারা।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলার সাপলেজা ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামের হাসানিয়া আলীম মাদ্রাসা সড়কে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় কৃষক জাকির দর্জি, হারুণ দফাদার, মো. জসিম দফাদার, চুন্নু দফাদার, শংকর মিত্র ও মো. ফারুক হোসেনসহ আরও অনেকে।

বক্তারা জানান, মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড চড়কখালী–তাফালবাড়িয়া গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত ঘরনলীশাখা খালটি দীর্ঘদিন ধরে নাব্যতা হারিয়ে জমির সঙ্গে স্বাভাবিকভাবে মিশে গেছে। এর ফলে প্রায় ৪০০ হেক্টর জমির মালিকরা যুগের পর যুগ চরম ভোগান্তির শিকার হয়ে আসছেন।

তারা বলেন, জলাবদ্ধতার কারণে বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে এবং মৌসুমি সবজি চাষ ব্যাহত হচ্ছে। কয়েক মাস আগে খালটি খননের কাজ শুরু হলেও সম্প্রতি স্থানীয় একটি অসাধু চক্র খনন কাজে বাধা দেয়। এতে খাল খননের কার্যক্রম বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কামরুন নেছা সুমি বলেন, এলাকাটি কৃষি সম্ভাবনাময়। কৃষির স্বার্থে খাল খনন অত্যন্ত জরুরি। এ কাজে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা থাকবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy