প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৪:০৫ পিএম (ভিজিট : ১৬)

X
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারাদেশে চলছে ভোটের গাড়ির মাধ্যমে প্রচারণা কার্যক্রম। এর অংশ হিসেবে টাঙ্গাইলের ভূঞাপুরে গণভোটের প্রচারণায় শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় ভূঞাপুর বাসস্ট্যান্ড গোলচত্বরে আলোকচিত্র প্রদর্শন করা হয়।
ভোটের গাড়ির মাধ্যমে গণভোট সংক্রান্ত বিভিন্ন আলোকচিত্র প্রদর্শন করা হয়। এ সময় সাধারণ মানুষের মধ্যে গণভোট সম্পর্কে সচেতনতা বাড়াতে নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে বার্তা তুলে ধরা হয়।
এসময় ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. রাজিব হোসেন, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাব্বির রহমান, সমাজসেবা কর্মকর্তা মো. নাজমুল হাসান সোহাগ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মোকলেছুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা স্বপন চন্দ দেবনাথ, উপজেলা মৎস কর্মকর্তা রিমা ইসলামসহ উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।