ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে আটক- ১

ভোলা প্রতিনিধি

সারাবাংলা

ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ মো:ছেন্টু (৬৩) নামে মাদক ব্যবসায়ীকে আটক করা

2026-01-24T18:47:48+00:00
2026-01-24T18:47:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে আটক- ১
ভোলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৬:৪৭ পিএম   (ভিজিট : ১০৭)
X

ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ মো:ছেন্টু (৬৩) নামে মাদক ব্যবসায়ীকে  আটক করা হয়েছে। 

আটককৃত ব্যক্তি দৌলতখান উপজেলা সৈয়দপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের  আবুল কাশেম এর ছেলে। 

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা বিএন লেঃ মোঃ আবুল কাশেম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৪ জানুয়ারি) মধ্যরাত ১টায় কোস্ট গার্ড বেইস ভোলা ও পুলিশের সমন্বয়ে ভোলার দৌলতখান থানাধীন ডালি বাড়ি সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে প্রায় ১ লক্ষ ৩২ হাজার ৩০০ টাকা মূল্যের ২১৩ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা ও ৩৮ পুরিয়া হেরোইনসহ ১ জন মাদক ব্যবসায়ীকে  আটক করা হয়।

জব্দকৃত মাদকদ্রব্য এবং আটককৃত ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতখান থানায় হস্তান্তর করা হয়। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy