আবারও আলোচনায় হানিয়া আমির

বিনোদন ডেস্ক

বিনোদন

পাকিস্তানি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে নতুন করে আলোচনার ঝড় তুলেছে ধারাবাহিক ‘মেরি জিন্দেগি হ্যায় তু’। সম্প্রচার শুরুর অল্প সময়ের মধ্যেই

2026-01-25T10:20:58+00:00
2026-01-25T10:26:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আবারও আলোচনায় হানিয়া আমির
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১০:২০ এএম  আপডেট: ২৫.০১.২০২৬ ১০:২৬ এএম  (ভিজিট : ৭৪)
X

পাকিস্তানি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে নতুন করে আলোচনার ঝড় তুলেছে ধারাবাহিক ‘মেরি জিন্দেগি হ্যায় তু’। সম্প্রচার শুরুর অল্প সময়ের মধ্যেই সিরিয়ালটি দর্শকের আগ্রহের শীর্ষে উঠে এসেছে। এর মূল আকর্ষণ হিসেবে দেখা হচ্ছে জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের দীর্ঘ বিরতির পর টিভি পর্দায় ফেরা।

প্রায় এক বছর পর কোনো ধারাবাহিকে অভিনয় করে আবারও নিজের তারকাখ্যাতি দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেছেন হানিয়া। বিরতির পরও তার প্রতি দর্শকের আগ্রহ যে অটুট, ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ তারই প্রমাণ।

উল্লেখ, ২০২৪ সালে ‘কাভি মে কাভি তুম’ নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিলেন।


এই ধারাবাহিকের আরেকটি বড় আকর্ষণ হলো প্রথমবারের মতো বিলাল আব্বাস খানের সঙ্গে হানিয়ার জুটি। আইরা ও কাময়ার চরিত্রে এই নতুন জুটির আবেগী ও রোমান্টিক রসায়ন শুরু থেকেই দর্শকের মন জয় করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের দৃশ্য নিয়ে নিয়মিত আলোচনা ও প্রশংসা চোখে পড়ছে।

তবে সব প্রশংসার পাশাপাশি সিরিয়ালটি সমালোচনার বাইরে নয়। কিছু দর্শকের অভিযোগ, গল্পের গতি তুলনামূলক ধীর এবং অতিরিক্ত ফ্ল্যাশব্যাক ব্যবহারের কারণে কাহিনির টান কিছু জায়গায় কমে গেছে। তাদের মতে, চিত্রনাট্য আরও সংক্ষিপ্ত হলে নাটকটি আরও প্রাণবন্ত হতে পারত।


সমালোচনা থাকলেও জনপ্রিয়তার দিক থেকে কোনো ঘাটতি নেই। পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশ ও ভারতেও সিরিয়ালটি ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে। সব মিলিয়ে, ‘মেরি জিন্দিগি হ্যায় তু’ বর্তমানে দক্ষিণ এশিয়ার টেলিভিশন দর্শকদের আলোচনার অন্যতম শীর্ষ বিষয়।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy