ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের প্রীতি সম্মিলনী অনুষ্ঠিত

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

সম্প্রীতি, ভ্রাতৃত্ব ঐক্য স্লোগানে কক্সবাজারের ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের প্রীতি সম্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এই সম্মিলনে সাংবাদিকরা যে কোনো পরিস্থিতিতে

2026-01-25T13:17:36+00:00
2026-01-25T13:17:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের প্রীতি সম্মিলনী অনুষ্ঠিত
ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১:১৭ পিএম   (ভিজিট : ১৮৫)
X

সম্প্রীতি, ভ্রাতৃত্ব ঐক্য স্লোগানে কক্সবাজারের ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের প্রীতি সম্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এই সম্মিলনে সাংবাদিকরা যে কোনো পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ঘোষণা করেন। 

২৪ জানুয়ারি শনিবার বিকেলে উপজেলা পরিষদের হল রুমে পবিত্র কোরআন তেলাওয়াত মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান এবং সম্মানীয় অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি, দৈনিক সাঙ্গু সম্পাদক কবির হোসেন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর সলিম উল্লাহ জিহাদি, ইসলামপুর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসাইন ও ইসলামাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব সভাপতি সেলিম উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্কব্য দেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান আজাদ। 

প্রেসক্লাবের সহ সভাপতি কাফি আনোয়ারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিবিএন বার্তা সম্পাদক ইমাম খাইর, উপজেলা অনলাইন প্রেসক্ৱাব সভাপতি মিছবাহ উদ্দিন ও ছাত্রনেতা হাবিব আজাদ প্রমুখ।

এসময় এনটিভি জেলা প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু, সাংবাদিক বেদারুল ইসলাম,  ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুনর রশিদ, ঈদগাঁও ইউনিয়ন বিএনপির সহ সভাপতি জাহাঙ্গীর বাঙ্গালী, জুলাই যোদ্ধা এড. এসকে ফারুকী, এড মোবারক সাঈদ, মানবিক ফাউন্ডেশনের মনির আহমদ, ইউপি মেম্বার জুনাইদ জিকু, প্রেসক্ৱাবের নির্বাহী সদস্য গিয়াস উদ্দিন, আমারদেশ প্রতিনিধি আনোয়ার হোসাইন, বাংলা মেইল প্রতিনিধি নুরুুল আমিন হেলালী,  দৈনিক মিল্লাত প্রতিনিধি এইচএন আলম, সাংবাদিক বদিউল আলম বাহাদুর, মোঃ বজলুর রহমান, মোঃ সেলিম, রবিউল আলমসহ অনেকে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে কক্সবাজার প্রেসক্লাব সভাপতি - সাধারন সম্পাদককে সম্মাননা স্মারক ও বিশেষ অতিথিদের শুভেচ্ছা স্মারক উপহার তুলে দেয়া হয়। শেষে দুপুরের মধ্যহ্ন ভোজ পরিবেশন করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy