দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৩:১৮ পিএম (ভিজিট : ১০৭)

X
জাঁকজমকপূর্ণ পরিবেশে রবিবার (২৫ জানুয়ারি) আটঘরিয়া উপজেলা সদরের ঐতিহ্যবাহী দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার।
সকাল সাড়ে নয়টায় জাতীয় সংগীত ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ক্রিয়া শপথের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্ভোদন করেন প্রধান অতিথি। ক্রিয়া শিক্ষক মো: ইয়াসিন এর ইয়াসিন আলীর নেতৃত্বে অন্যান্য সহযোগীদের সহযোগিতায় দিনভর ৩৪টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন দেবোত্তর ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, আটঘরিয়া সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া প্রমুখ।
মধ্যাহ্নবিরতির পর কয়েকটি ইভেন্টে প্রতিযোগিতার শেষে বিকালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয়ের এ বার্ষিক ক্রিয়া অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন।