নীলসাগর আর্দশ বিদ্যাপীঠ এর ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ
স্টাফ রিপোর্টার, নীলফামারী
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৪:৫৪ পিএম (ভিজিট : ১৫৩)

X
নীলফামারী শহরের সবুজপাড়াস্থ নীলসাগর আর্দশ বিদ্যাপীঠ এর আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার চুড়ান্ত খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের সবুজ চত্ত্বরে গত ১৮জানুয়ারী থেকে প্রতিষ্ঠানের নার্সারী থেকে দশম শ্রেনী পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
আজ রবিবার (২৫জানুয়ারী) চুড়ান্ত প্রতিযোগীতায় আবৃত্তিতে ২য় ও যেমন খুশী তেমন সাজো পুতুল রানীতে ৩য় স্থান অধিকার করে প্রতিষ্ঠানের স্ট্যান্ডার নার্সারির শিক্ষার্থী রাদিয়াতাম নুসাইবা।
নীলসাগর আর্দশ বিদ্যাপীঠ এর পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ আফজালুল হক ও প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।