প্যারোলে মুক্তি নিয়ে বিভ্রান্তিকর সংবাদে যশোর কারা কর্তৃপক্ষের স্পষ্ট ব্যাখ্যা

জাহাঙ্গীর আলম

সারাবাংলা

যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী ও সন্তানের মৃত্যুর ঘটনায় প্যারোলে মুক্তি সংক্রান্ত বিভিন্ন গণমাধ্যম ও

2026-01-25T18:32:54+00:00
2026-01-25T18:32:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্যারোলে মুক্তি নিয়ে বিভ্রান্তিকর সংবাদে যশোর কারা কর্তৃপক্ষের স্পষ্ট ব্যাখ্যা
জাহাঙ্গীর আলম
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৬:৩২ পিএম   (ভিজিট : ১২২)
X

যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী ও সন্তানের মৃত্যুর ঘটনায় প্যারোলে মুক্তি সংক্রান্ত বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্যে বিভ্রান্তি ছড়িয়েছে। এ বিষয়ে যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে।

এক বিজ্ঞপ্তিতে কারা কর্তৃপক্ষ জানায়, বাগেরহাট কারাগার থেকে গত ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে জুয়েল হাসান সাদ্দামকে যশোর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। পরবর্তীতে তার স্ত্রী ও সন্তানের মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে জেলা ম্যাজিস্ট্রেট, যশোর কিংবা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ বরাবর প্যারোলে মুক্তির কোনো লিখিত আবেদন করা হয়নি।

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, সময় স্বল্পতার কারণে তারা পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী প্যারোলে মুক্তির আবেদন না করে কারাগার ফটকে লাশ দেখানোর সিদ্ধান্ত নেন। এ প্রেক্ষিতে পরিবারের মৌখিক আবেদনের ভিত্তিতে কারা কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে মানবিক বিবেচনায় কারা ফটকে লাশ দেখানোর ব্যবস্থা গ্রহণ করে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বন্দির স্ত্রীর কথিত চিঠি ও বন্দি অবস্থায় তোলা কিছু ছবি যশোর কেন্দ্রীয় কারাগারের সঙ্গে কোনোভাবেই সংশ্লিষ্ট নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে ‘আবেদন করার পরও প্যারোলে মুক্তি দেওয়া হয়নি’—এমন বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করা হয়েছে। কারণ, প্যারোলে মুক্তির বিষয়ে কোনো আবেদনই দাখিল করা হয়নি।

যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের মিডিয়া সেলের সহকারী কমিশনার আশীষ কুমার দাসের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কারা কর্তৃপক্ষ এ ঘটনায় সঠিক তথ্য যাচাই না করে বিভ্রান্তিকর ও অসত্য সংবাদ প্রকাশ থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছে এবং দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করার অনুরোধ করেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy