নাচোলে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে কর্মকর্তাদের প্রশিক্ষণ

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ভোটগ্রহণ

2026-01-26T13:40:13+00:00
2026-01-26T14:30:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাচোলে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে কর্মকর্তাদের প্রশিক্ষণ
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১:৪০ পিএম  আপডেট: ২৬.০১.২০২৬ ২:৩০ পিএম  (ভিজিট : ৭৭)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। 

সোমবার (২৬ জানুয়ারি) নাচোল সরকারি কলেজ সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী ও গুরুত্বপূর্ণ অধিবেশন অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শাহাদাত হোসেন মাসুম। তিনি একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সকল কর্মকর্তাকে সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

​উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার গোলাম রব্বানী সর্দারের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস,​নাচোল ক্যাম্প কমান্ডের মেজর আসিক,অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) হাসান তারেক, জেলা নির্বাচন অফিসার আসাদুল হেলাল।

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, উপজেলা নির্বাচন অফিসার দুলাল হোসেন এবং নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) আছলাম আলী।

প্রশিক্ষণ কর্মশালায় মোট ৪৬০ জন ভোটগ্রহণ কর্মকর্তা অংশগ্রহণ করেন। ৫টি পৃথক হলরুমে ৫ জন দক্ষ ট্রেনারের তত্ত্বাবধানে তাঁদের প্রশিক্ষণ প্রদান করা হয়। এতে প্রিজাইডিং অফিসার ৬০জন, সহকারী প্রিজাইডিং অফিসার ২৭০জন এবং পোলিং অফিসার ১৩০ জন।

সমাপনী অধিবেশনে বক্তারা নির্বাচনের পবিত্রতা রক্ষা এবং ভোটারদের অবস্থার পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর আইনানুগ ব্যবস্থা ও নিরপেক্ষ ভূমিকা পালনের উপর বিশেষ গুরুত্বারোপ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy