গাজীপুরে দুই সন্তানকে নিয়ে ঝাঁপ দিলেন মা, মারা গেলেন ৩ জনই

স্টাফ রিপোর্টার, গাজীপুর

সারাবাংলা

গাজীপুরে এক মা তার দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে এবং কেন

2026-01-26T14:36:56+00:00
2026-01-26T14:59:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাজীপুরে দুই সন্তানকে নিয়ে ঝাঁপ দিলেন মা, মারা গেলেন ৩ জনই
স্টাফ রিপোর্টার, গাজীপুর
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ২:৩৬ পিএম  আপডেট: ২৬.০১.২০২৬ ২:৫৯ পিএম  (ভিজিট : ৩১)
X

গাজীপুরে এক মা তার দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে এবং কেন তিনি এ ঘটনা ঘটিয়েছেন তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের নয়নপাড়া এলাকার রেল ক্রসিংয়ে ঘটনা ঘটে।

নিহত হাফেজা খাতুন মালা (২৫) গাজীপুরের কালিগঞ্জ উপজেলার দক্ষিণ সোম (সোম নতুন বাজার) এলাকার মোজাম্মেল হকের মেয়ে। সঙ্গে থাকা দুই শিশু হাফেজা খাতুন মালার সন্তান বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে শিশুদের নাম জানা যায়নি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) পূবাইল থানার ওসি আতিকুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে হাফেজা খাতুন মালা পূবাইল রেল ক্রসিংয়ের পূর্ব পাশে নয়নেপাড়া এলাকার রেললাইনের ওপরে তার দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন। এ সময় চলন্ত ট্রেনের নিচে পড়ে মা ও দুই সন্তানের দেহ কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তিনটি লাশ উদ্ধার করেছে। দুই সন্তান নিয়ে হাফেজা খাতুন মালা ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছে। তবে কি কারণে এবং কেন তিনি এ ঘটনা ঘটিয়েছেন তা এখনও জানা যায়নি।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy