প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৩:০৫ পিএম (ভিজিট : ২৩)

X
আনন্দঘন পরিবেশে সোমবার (২৬ জানুয়ারি) আটঘরিয়া উপজেলা সদরের একমাত্র বালিকা উচ্চ বিদ্যালয়- দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে ক্রিয়া প্রতিযোগীতা উদ্ভোদন করেন প্রধান অতিথি আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার।
সকাল সাড়ে ৯টায় জাতীয় সংগীত ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ক্রিয়া শপথ ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্ভোধন করেন প্রধান অতিথি। ক্রীড়া শিক্ষকের নেতৃত্বে অন্যান্য সহযোগীদের সহযোগিতায় দিনভর ২৯টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- দেবোত্তর ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শিপ্রা রানী, দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন, আটঘরিয়া সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া প্রমুখ।
উদ্ভোদনী খেলায় বিচারক হিসাবে ছিলেন- দেবোত্তর ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন, আটঘরিয়া সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া।
মধ্যাহ্ন বিরতির পর কয়েকটি ইভেন্টে প্রতিযোগিতার শেষে বিকালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয়ের এ বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া।।