প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৩:২২ পিএম (ভিজিট : ৩০)

X
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আসামীর ধরতে গেলে পুলিশের উপর হামলার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ২৫ জানুয়ারি রাতে গোবিন্দগঞ্জ উপজেলার কাটা বাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জোবায়ের হোসেন শফিক মাহমুদ গোলাপকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের উপর হামলা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত রাতে বিশেষ অভিযান চালিয়ে এজাহারনামীয় ৬ আসামিকে গ্রেফতার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
পুলিশের ওপর হামলার ঘটনায় এসআই আখতারুজ্জামান বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-২৭, তারিখ: ২৬/০১/২৬)। মামলার প্রেক্ষিতে পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এবং গত রাতে বিশেষ অভিযানে এজাহারনামীয় ৬ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন আলাউদ্দিনের ছেলে মোঃ নুরুজ্জামান (৩৫) ও মোঃ মানিক মিয়া (২০), সৈয়দ সোহাগের ছেলে মোঃ সামিউল ইসলাম (২০), আসাদুল্যার ছেলে মোঃ হাবিবুর রহমান (৪০), আজাহার আলীর ছেলে মোঃ তাজুল ইসলাম (৩৫), এবং আলতাফ হোসেনের ছেলে মোঃ সুজন মিয়া (৪০), গ্রেফতারকৃতরা সকলেই ১নং কাটাবাড়ি গ্রামের বাসিন্দা।
গোবিন্দগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখা হয়েছে।