টঙ্গী সাংবাদিক ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গী সাংবাদিক ক্লাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।সোমবার বিকেল পৌঁনে তিনটার দিকে এ ঘটনা ঘটে।এতে পুড়ে যায় ক্লাবের ভিতরে

2026-01-26T18:14:09+00:00
2026-01-26T18:14:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গী সাংবাদিক ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৬:১৪ পিএম   (ভিজিট : ৩৮)
X

গাজীপুরের টঙ্গী সাংবাদিক ক্লাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার বিকেল পৌঁনে তিনটার দিকে এ ঘটনা ঘটে। 

এতে পুড়ে যায় ক্লাবের ভিতরে থাকা কম্পিউটার, ল্যাপটপ, ক্যামেরা, ফার্নিচারসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরের সময় হওয়ায় ক্লাবটি তালাবদ্ধ ছিল। এসময় ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখেন তাঁরা। একপর্যায়ে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিস ও ক্লাবের সভাপতি আওলাদ হোসেনকে খবর দেন।

এ বিষয়ে টঙ্গী সাংবাদিক ক্লাবের সভাপতি আওলাদ হোসেন বলেন, সহকর্মীদের সাথে দুপুরের খাবার খেতে বসেছিলাম। এসময় আগুন লাগার খবর পাই। এসে দেখি আমরা সব মালামাল পুরে ছাই হয়ে গেছে। বিশেষ করে ইনফো টিভির (আইপি) স্টুডিও, একাধিক ক্যামেরা, ল্যাপটপ, কম্পিউটার, ক্লাবের ফার্নিচার সব পুড়ে গেছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের জেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম জানান, খবর পেয়ে তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হই। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দশ মিনেটের মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনে। প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নির্বাপন করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy