টঙ্গিবাড়ীতে হাতপাখার নির্বাচনী গণসংযোগ

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী কেএম বিল্লাল হোসাইন নির্বাচনী গণসংযোগ

2026-01-27T16:28:51+00:00
2026-01-27T16:28:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গিবাড়ীতে হাতপাখার নির্বাচনী গণসংযোগ
টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৪:২৮ পিএম   (ভিজিট : ৬৩৯)
X

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী কেএম বিল্লাল হোসাইন নির্বাচনী গণসংযোগ করেছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত টঙ্গিবাড়ী উপজেলার দিঘীরপাড় বাজারে এ গণসংযোগ কর্মসূচি পরিচালনা করা হয়। এ সময় তিনি বাজারের বিভিন্ন দোকানদার ও স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হাতপাখা প্রতীকে ভোট ও দোয়া কামনা করেন।

গণসংযোগ শেষে দিঘীরপাড় সাবস্টেশনে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। বক্তব্যে কেএম বিল্লাল হোসাইন বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করেছে। তিনি দুর্নীতি ও অনিয়মমুক্ত সমাজ গঠনে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আল আমিন খলিফা, টঙ্গিবাড়ী উপজেলা সেক্রেটারি ওবায়দুল্লাহ সরদার, সহ-সভাপতি দেলোয়ার হোসেন শিকদার, আক্তার হোসেন শেখসহ দলটির স্থানীয় নেতাকর্মীরা।

গণসংযোগ চলাকালে প্রার্থী এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনে তাদের সক্রিয় সমর্থন কামনা করেন।




  বিষয়:   টঙ্গিবাড়ী  হাতপাখা  নির্বাচনী  গণসংযোগ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy