দৌলতপুরে ৩ দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাবাংলা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী কৃষি ও

2026-01-27T17:29:53+00:00
2026-01-27T17:29:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দৌলতপুরে ৩ দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৫:২৯ পিএম   (ভিজিট : ৭৯)
X

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারী) সকাল ১০ টায় উপজেলা পরিষদের কৃষি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলমগীর বিশ্বাস প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুষ্টিয়ার উপ-পরিচালক কৃষিবিদ ডঃ শওকত হোসেন ভুইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, যশোর অঞ্চল টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের পরিচালক কৃষিবিদ রবিউল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ।

স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেহানা পারভীন।

মেলায় ১৭টি ষ্টলে কৃষকের উৎপাদিত ফসল এবং কৃষির উন্নয়নে ব্যবহৃত নানা উপকরণ প্রদর্শিত হয়। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে ঐতিহ্যবাহী গম্ভীরা পরিবেশন করা হয়। এ মেলা আগামী ২৯ জানুয়ারী পর্যন্ত চলবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy