কালীগঞ্জে যুবদল আহবায়কের পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

সারাবাংলা

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম আঙ্গুর ও উপজেলার ছাত্রদলের সদস্য সচিব বুলবুলের দলীয় পদ স্থগিত

2026-01-27T20:01:59+00:00
2026-01-27T20:01:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালীগঞ্জে যুবদল আহবায়কের পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ
কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৮:০১ পিএম   (ভিজিট : ১১১)
X

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম আঙ্গুর ও উপজেলার ছাত্রদলের সদস্য সচিব বুলবুলের দলীয় পদ স্থগিত করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিএনপির উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার বিকাল ৫ টার দিকে উপজেলার প্রধান সড়কে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন তারা। প্রতিবাদ সভা থেকে যুবদলের আহবায়ক ও ছাত্রদলের সদস্য সচিব বুলবুলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে কঠোর হুঁশিয়ারি দেওয়া হবে বলে জানান তারা।

বিকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপজেলা বিএনপির কার্যালয়ের সামন থেকে বাইর হয়ে, তুষভান্ডার আরএমপি উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা।

বিক্ষোভকারীরা জানায়, পদ স্থগিতের পত্রে যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম আঙ্গুর এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বুলবুলের নীতি ও আদর্শ পরিপন্থি কাজের কথা উল্লেখ করা হলেও নির্দিষ্ট অভিযোগ উল্লেখ করা হয়নি। দুঃসময়ে দলের জন্য নিবেদিত থাকার পরও পদ স্থগিতের এই সিদ্ধান্ত তৃণমূলকে অবমূল্যায়নের সামিল বলে জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy