ভূঞাপুরে সাংবাদিকদের সাথে বিএনপির প্রার্থী সালাম পিন্টুর মতবিনিময়

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত এমপি প্রার্থী বিএনপি'র

2026-01-28T13:48:37+00:00
2026-01-28T13:48:37+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে সাংবাদিকদের সাথে বিএনপির প্রার্থী সালাম পিন্টুর মতবিনিময়
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ১:৪৮ পিএম   (ভিজিট : ৪৩)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত এমপি প্রার্থী বিএনপি'র ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টু ভূঞাপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বাদ মাগরিব ভূঞাপুর প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াস প্রমুখ।

মতবিনিময়কালে এমপি প্রার্থী এডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য। সাংবাদিকরা জাতির বিবেক, তাদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সহায়ক হবে। তিনি আরও বলেন, নির্বাচিত হলে গোপালপুর-ভূঞাপুর আসনের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

সভায় নির্বাচনকালীন পরিবেশ, গণমাধ্যমের ভূমিকা এবং স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। 

এসময় ভূঞাপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy