নানিয়ারচরে নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা

নানিয়ারচর (রাঙ্গামাটি) প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নানিয়ারচর উপজেলায় বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৮ জানুয়ারি)

2026-01-28T15:23:05+00:00
2026-01-28T15:43:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নানিয়ারচরে নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা
নানিয়ারচর (রাঙ্গামাটি) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৩:২৩ পিএম  আপডেট: ২৮.০১.২০২৬ ৩:৪৩ পিএম  (ভিজিট : ৯৫)
নানিয়ারচরে জাতীয় নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা।
X

নানিয়ারচরে জাতীয় নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নানিয়ারচর উপজেলায় বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৮ জানুয়ারি) সকালে জোন সদরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নানিয়ারচর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো: মশিউর রহমান, পিএসসি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নানিয়ারচর জোনের জোনাল স্টাফ অফিসার মেজর শেখ মোহাম্মদ নাঈম ও এ্যাডভোকেট ক্যাপ্টেন রিজুয়ান মাহমুদ রিজন, রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোহাম্মদ বিন খলিল ও তামজিদ রহমান, নানিয়ারচর উপজেলা নির্বাচন কর্মকর্তা অজয় চক্রবর্তী, রাঙামাটির সদর থানার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিন, নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ তৌফিকুল ইসলাম, লংগদু রাজানগর বিজিবি জোন প্রতিনিধি সুবেদার রফিকুল ইসলাম ও সুবেদার মাসুম আলী, নানিয়ারচর আনসার ও ভিডিপি কর্মকর্তা রিক্তা রানী হাজারী এবং রাঙ্গামাটি সদর আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ ফখরুদ্দিন রাজিব, উপজেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন নির্বাচন ও গণভোটকে শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি আচরণবিধি পালন, ভোটকেন্দ্রের নিরাপত্তার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নির্বাচনী সকল বিধিনিষেধ মেনে নির্বাচন পরিচালনার আহ্বান জানানো হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy