বিলাইছড়িতে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মতবিনিময়

বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

সারাবাংলা

বুধবার (২৮ জানুয়ারী) রাঙামাটির বিলাইছড়ি জোনে উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা আয়োজন করেছেন, লেফটেন্যান্ট কর্নেল কাজী শাহীন

2026-01-28T15:31:33+00:00
2026-01-28T15:43:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিলাইছড়িতে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মতবিনিময়
বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৩:৩১ পিএম  আপডেট: ২৮.০১.২০২৬ ৩:৪৩ পিএম  (ভিজিট : ১০৯)
X

বুধবার (২৮ জানুয়ারী) রাঙামাটির বিলাইছড়ি জোনে উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা আয়োজন করেছেন, লেফটেন্যান্ট কর্নেল কাজী শাহীন কবির, পিএসসি ও জোন কমান্ডার ৩২ বীর।

সভায় জোন কমান্ডার পার্বত‍্য অঞ্চলের সার্বিক উন্নয়ন তথা শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও প্রতিবন্ধকতা ইত‍্যাদি বিষয়ে ব‍্যাপক আলোচনা করেন।

আলোচনাকালে তিনি সকল ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, সেনাবাহিনী সবসময়ই এ অঞ্চলের মানুষের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে সচেষ্ট রয়েছেন।

এছাড়াও তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যাহাতে সুষ্ঠু পরিবেশে ভোট প্রদান করতে পারে, সে কারণে স্টেক হোল্ডার হিসেবে সেনাবাহিনী নিজেদের দায়িত্বশীল অবস্থানে রয়েছেন বলে জানান।

মতবিনিময় সভায় উপজেলা সাংবাদিকরা স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও সমগ্র উপজেলার যোগাযোগের ক্ষেত্রে চ‍্যালেঞ্জ ও প্রান্তিক কৃষকদের উৎপাদিত পণ‍্য পরিবহণ তথা বাজারজাতকরণে অসুবিধার দরুন ন‍্যায‍্যমূল‍্য প্রাপ্তি থেকে বঞ্চিত হওয়া ইত‍্যাদি বিষয় তুলে ধরেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, মেজর এ কে এম রিয়াজুল আহসান, পিএসসি, উপ অধিনায়ক ৩২ বীর, ক‍্যাপ্টেন মোঃ রিয়াসাত বিন ফেরদৌস, কোয়ার্টার মাস্টার ৩২ বীর এবং ক্যাপ্টেন তাহজিদ তাসনিফ রিহাত আরএমও, বিলাইছড়ি জোন।

সভাশেষে গণমাধ‍্যম প্রতিনিধিদের জোনের পক্ষ থেকে একটি করে গিফট প‍্যাক প্রদান করা হয়েছে। সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy