ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটে বর্ণাঢ্য জব ফেয়ার

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

সারাবাংলা

ভোলার বোরহানউদ্দিনে অবস্থিত ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টার

2026-01-28T17:02:53+00:00
2026-01-28T17:02:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটে বর্ণাঢ্য জব ফেয়ার
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৫:০২ পিএম   (ভিজিট : ৯৯)
 বোরহানউদ্দিনে জব ফেয়ার অনুষ্ঠিনে বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী অফিসার মনোরঞ্জন বর্মণ।
X

বোরহানউদ্দিনে জব ফেয়ার অনুষ্ঠিনে বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী অফিসার মনোরঞ্জন বর্মণ।

ভোলার বোরহানউদ্দিনে অবস্থিত ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে উপজেলা নির্বাহী অফিসার মনোরঞ্জন বর্মণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন।

জব ফেয়ারের পাশাপাশি দুপুর ১টার দিকে ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে কর্মসংস্থান সৃষ্টিতে শিল্প কারখানার ভূমিকা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

জব ফেয়ারে চাকুরীদাতা প্রতিষ্ঠান হিসেবে আনজা কর্পোরেশন, বিডি কলিং আইটি লিমিটেড, গ্রিন আইটি লিমিটেডসহ একাধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো পলিটেকনিক থেকে সদ্য পাশ করা শিক্ষার্থীদের দক্ষতা যাচাই করে ৬–৭ জনকে তাৎক্ষণিকভাবে চাকরি প্রদান করে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মনোরঞ্জন বর্মণ। ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) রঞ্জিৎ চন্দ্র দাস, বোরহানউদ্দিন পৌরসভার নির্বাহী প্রকৌশলী আ. সাত্তার, সরকারি আবদুল জব্বার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল হালিম এবং বিডি কলিং আইটি লিমিটেডের প্রতিনিধি রনি সাহা।

এর আগে নন-টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান আমিনুল ইসলাম মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

জব ফেয়ার ও সেমিনারে উপজেলা প্রকৌশলী মাইদুল ইসলাম খান, জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমানসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও চাকুরিপ্রার্থীরা উপস্থিত ছিলেন।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy