টঙ্গীবাড়ীতে ১১ দলীয় জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগ

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ১১ দলীয় জোটের প্রার্থী মাজেদুল ইসলাম দিনব্যাপী গণসংযোগ কর্মসূচি

2026-01-29T11:58:19+00:00
2026-01-29T11:58:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীবাড়ীতে ১১ দলীয় জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগ
টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১১:৫৮ এএম   (ভিজিট : ২৮৯)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ১১ দলীয় জোটের প্রার্থী মাজেদুল ইসলাম দিনব্যাপী গণসংযোগ কর্মসূচি পালন করেছেন।

বুধবার (২৮ জানুয়ারি) তিনি উপজেলার আব্দুল্লাহপুর বাজার ও আড়িয়ল ইউনিয়নের বিভিন্ন বাজার, সড়ক ও জনবহুল এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

গণসংযোগকালে মাজেদুল ইসলাম বলেন, জনগণের ভোটাধিকার ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই তার রাজনীতির মূল লক্ষ্য। তিনি আশ্বাস দেন, নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার সমাধানে তিনি কাজ করবেন।

এ সময় ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে গণসংযোগ কর্মসূচিকে সফল করতে সক্রিয় ভূমিকা রাখেন। স্থানীয় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy