নির্বাচন বানচাল করতে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে: তারেক রহমান

রাজশাহী প্রতিনিধি

সারাবাংলা

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশ গণতন্ত্রের দিকে নাকি অন্যদিকে যাবে– ১২ তারিখে দেশের মানুষকে সেই সিদ্ধান্ত নিতে

2026-01-29T19:11:51+00:00
2026-01-29T19:11:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নির্বাচন বানচাল করতে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে: তারেক রহমান
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৭:১১ পিএম   (ভিজিট : ১৪৫)
X

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশ গণতন্ত্রের দিকে নাকি অন্যদিকে যাবে– ১২ তারিখে দেশের মানুষকে সেই সিদ্ধান্ত নিতে হবে। গণতন্ত্র ধরে না রাখতে পারলে মেগা প্রকল্প, জনগণের প্রকল্প হবে না। যেকোনও মূল্যে গণতন্ত্রের ঝান্ডা ধরে রাখতে হবে।

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি ক্ষমতায় গেলে রাজশাহী অঞ্চলের মানুষের জন্য কী কী করবেন জনসভায় সে বিষয়ে বলেন তারেক রহমান। ফারাক্কা ব্যারাজের বিপরীতে পদ্মা ব্যারাজ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘পদ্মা ব্যারাজ হলে সবাই সুবিধা ভোগ করবেন। সেই সঙ্গে রাজশাহীর আমের জন্য হিমাগার এবং কর্মসংস্থান তৈরি করা হবে।  

‘জিয়াউর রহমানের হাত ধরে শুরু হওয়া বরেন্দ্র প্রকল্প খালেদা জিয়ার শাসনামলে আরও বড় হয়েছিল, কিন্তু বরেন্দ্র প্রকল্প আজ বন্ধ। ক্ষমতায় গেলে এই প্রকল্প চালু করতে চাই, খাল খনন করতে চাই, পদ্মা নদী খনন করতে চাই।’

নির্বাচনে জয় পেয়ে ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করার প্রতিশ্রুতি দেন তিনি।

তারেক রহমান বলেন, ‘বিএনপি শান্তিতে বিশ্বাস করে, ঝগড়া-ফ্যাসাদে যেতে চায় না। সেজন্য আমি কারও সমালোচনাও করছি না। আমি যদি কারও সমালোচনা করি, তবে কারও লাভ হবে? পেট ভরবে?’

কোথাও কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সুষ্ঠু তদন্ত করতে সরকারের প্রতি আহ্বান জানান তারেক রহমান। সঠিক তদন্ত করে দেশের আইন অনুযায়ী বিচার করার আহ্বান জানান তিনি।

নির্বাচনের বিষয়ে তিনি সতর্ক করে বলেন, ‘আগামী ১২ তারিখের নির্বাচন যাতে কেউ বানচাল করতে না পারে সেজন্য সবাই সতর্ক থাকুন, সজাগ থাকুন। বিগত ১৬ বছর আমরা কয়েকটি তথাকথিত নির্বাচন দেখেছি। নিশি রাতের নির্বাচন দেখেছি, গায়েবি নির্বাচন দেখেছি, দেশের মানুষ ভোট দিতে পারেনি। পেরেছিলেন আপনারা? পারেননি, আপনারা ভোট দিতে। তারা চলে গেছে, যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল।’

তিনি বলেন, ‘আরেকটি মহল ষড়যন্ত্র শুরু করছে। ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে। কীভাবে এই নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা যায়, কীভাবে বাধাগ্রস্ত করা যায়।’

এজন্য পুরো উত্তরাঞ্চলের প্রত্যেকটি আসনে ধানের শীষের প্রার্থীকে নির্বাচিত করার আহ্বান জানান বিএনপির চেয়ারম্যান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy