চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতের নির্বাচনী জনসভা

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের অন্তর্ভুক্ত নাচোল উপজেলার সোনাইচন্ডী উচ্চবিদ্যালয় মাঠে ২৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা জামায়াতের আয়োজনে

2026-01-29T20:29:46+00:00
2026-01-29T20:29:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতের নির্বাচনী জনসভা
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৮:২৯ পিএম   (ভিজিট : ১৮৪)
X

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের অন্তর্ভুক্ত নাচোল উপজেলার সোনাইচন্ডী উচ্চবিদ্যালয় মাঠে ২৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা জামায়াতের আয়োজনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এই সভায় বক্তারা একটি ইনসাফভিত্তিক ও কল্যাণকর সমাজ ব্যবস্থা গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

​বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমীর প্রভাষক ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ডা. মু. মিজানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মু. মিজানুর রহমান বলেন, "আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত হবে। একটি বৈষম্যহীন ও কল্যাণকর রাষ্ট্র গঠন করতে হলে দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশের উন্নয়নে সকল ধর্মের মানুষের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।"
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
​রফিকুল ইসলাম: সদস্য, কেন্দ্রীয় মজলিসে শুরা।
​ইয়াহ্ইয়া খালেদ: সহ-সেক্রেটারি, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াত।
​এ্যাডভোকেট সিরাজুল ইসলাম: সাবেক চেয়ারম্যান,নাচোল উপজেলা পরিষদ।
বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, দেশে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষে জামায়াতে ইসলামী নিরলস কাজ করে যাচ্ছে। তারা ভোটারদের আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে সাহসের সাথে ব্যালটের মাধ্যমে তাদের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রদান করে তাদের প্রতিনিধি নির্বাচনের আহ্বান জানান।
জনসভায় স্থানীয় জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ হাজারো সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy