প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৯:৩৯ পিএম (ভিজিট : ৩৩৫)

X
রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মৌলানা ফজলুল করিম পরিবারের কৃতি সন্তান এডভোকেট মোহাম্মদ নাজেম উদ্দিন মুসা অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি ককসবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর আইন কর্মকর্তা হিসেবে এ নিয়োগ পান।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের আইন ও বিচার বিভাগের জিপি-পিপি শাখার যুগ্নসচিব সানা মো: মাহরুফ হোসাইন স্বাক্ষরিত পত্রে এসব তথ্য প্রকাশ পায়। যার পত্র নম্বর সলিসিটর/ জিপি-পিপি (ককসবাজার) ২৪/২০২৪ (অংশ-১)-১১, তারিখ: ২৫/০১/২০২৬ ইংরেজি।
এদিকে রামুর কচ্ছপিয়া ইউনিয়নের ফাক্রিকাটা গ্রামের আলহাজ্ব মৌলানা ফজলুল করিমের ছয় সন্তানের সর্বকনিষ্ট এডভোকেট মোহাম্মদ নাজেম উদ্দিনের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি) হিসেবে নিয়োগ পাওয়ায় এলাকার সর্বমহলে প্রশংসা ও অভিনন্দন জানিয়েছে। বৃহস্পতিবার সকালে কচ্ছপিয়া কে.জি স্কুল মিলনায়তনে ছাত্র-শিক্ষক যৌথ সভায় তার এ আর্জনের জন্যে দোয়া ও অভিনন্দন জানানো হয়। এছাড়া বিভিন্ন মহলও অভিনন্দন জানান।
অপরদিকে এডভোকেট নাজেম উদ্দিন মূসা কচ্ছপিয়া কে.জি স্কুলের প্রতিষ্ঠাতা ও নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা-সভাপতি মাঈনুদ্দিন খালেদের ছোট ভাই। তার পরিবারের ৬ ভাই-স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা গ্রহন করেন। এছাড়া তার মরহুম পিতা আলহাজ্ব মৌলানা ফজলুল করিম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।