নালিতাবাড়ীতে ইয়াবা সেবনের অপরাধে দুই যুবকের কারাদণ্ড

শেরপুর জেলা প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরের নালিতাবাড়ীতে ইয়াবা ট্যাবলেট সেবনরত অবস্থায় হাতেনাতে ধরা পড়ায় মোকছেদুল ইসলাম বাবু ও পরান নামে দুই যুবককে ছয়

2026-01-30T19:48:02+00:00
2026-01-30T19:48:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নালিতাবাড়ীতে ইয়াবা সেবনের অপরাধে দুই যুবকের কারাদণ্ড
শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৭:৪৮ পিএম   (ভিজিট : ৯৬)
X

শেরপুরের নালিতাবাড়ীতে ইয়াবা ট্যাবলেট সেবনরত অবস্থায় হাতেনাতে ধরা পড়ায় মোকছেদুল ইসলাম বাবু ও পরান নামে দুই যুবককে ছয় মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে থানা পুলিশের মাধ্যমে তাদেরকে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আনিসুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে এই দন্ডাদেশ প্রদান করেন।

সুত্রে জানা গেছে, উপজেলার গেরাপঁচা গ্রামের জনৈক দেলোয়ার হোসেন বাচ্চু মিয়ার বাড়িতে ইয়াবা ট্যাবলেট বেচাকেনা ও সেবন করা হচ্ছে। এমন গোপন খবরে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানকালে ইয়াবা সেবনরত অবস্থায় শহরের আড়াইআনী বাজার এলাকার মোকছেদুল ইসলাম বাবু (৩০) ও হালুয়াঘাট উপজেলার জয়মঙ্গল গ্রামের পরানকে (২৫) হাতেনাতে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উভয়কে ছয় মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

নালিতাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy