রবিরশ্মির উদ্যোগে রবীন্দ্রসঙ্গীতানুষ্ঠান ‘গানে গানে রবীন্দ্রনাথ’ অনুষ্ঠিত

বুলেটিন ডেস্ক

বিনোদন

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিচেতনা ও দর্শনকে গানে গানে তুলে ধরতে সাংস্কৃতিক সংগঠন রবিরশ্মি এর উদ্যোগে বিশেষ রবীন্দ্রসঙ্গীতানুষ্ঠান “গানে

2026-01-31T15:36:03+00:00
2026-01-31T15:36:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রবিরশ্মির উদ্যোগে রবীন্দ্রসঙ্গীতানুষ্ঠান ‘গানে গানে রবীন্দ্রনাথ’ অনুষ্ঠিত
বুলেটিন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৩:৩৬ পিএম   (ভিজিট : ৯৩)
X

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিচেতনা ও দর্শনকে গানে গানে তুলে ধরতে সাংস্কৃতিক সংগঠন রবিরশ্মি এর উদ্যোগে বিশেষ রবীন্দ্রসঙ্গীতানুষ্ঠান “গানে গানে রবীন্দ্রনাথ” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

“মুক্ত করো ভয়, আপনার মাঝে শক্তি ধরো, নিজের করো জয়” এই চিরন্তন বাণীকে ধারণ করে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশিত হয় নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত। এতে অংশগ্রহণ করেন অতিথি শিল্পীসহ রবিরশ্মির শিল্পীবৃন্দ। সুর, কথা ও আবৃত্তির সমন্বয়ে পুরো মিলনায়তন হয়ে ওঠে রবীন্দ্রচেতনার এক আবেশময় পরিসর।

অনুষ্ঠানটি শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৫টায় ঢাকার কবি সুফিয়া কামাল মিলনায়তন, বাংলাদেশ জাতীয় জাদুঘর, শাহবাগে অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক দর্শক ও রবীন্দ্রপ্রেমীর উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

রবিরশ্মির পরিচালক অধ্যাপক মহাদেব ঘোষ বলেন, এই ধরনের আয়োজনের মাধ্যমে রবীন্দ্রনাথের মানবিক দর্শন, আত্মশক্তি ও মুক্তচিন্তার বার্তা নতুন প্রজন্মের কাছে আরও গভীরভাবে পৌঁছে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy