প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৪:৩৩ পিএম (ভিজিট : ৩১৭)

X
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মন্ডলীর সদস্য মুশফিকুর রহমান বলেছেন, ১২ ফেব্রুয়ারীর নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণ বিগত ১৫ বছর ধরে ভোট দিতে পারে নাই কারণ দিনের ভোট রাতে হয়ে গেছে। জনগণ তাদের মতের প্রকাশ করতে পারে নাই কোন আনন্দ করতে পারে নাই।
শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১২টার দিকে দক্ষিণ ইউনিয়ন গাজির বাজার বাস স্ট্যান্ডে নির্বাচনীয় পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মুশফিকুর রহমান আরও বলেন, নির্বাচন একটা আন্দন মুখর সময়, আমরা সুন্দরভাবে অংশগ্রহণ করব। কিন্তু দুখের বিষয় বিগত সময় ভোট দিতে না পারায় এখন আমরা চাই নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে হউক।
এবার নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে এবং সকলেই ভোট দিতে পারবে বলে তিনি মন্তব্য করেন।
বিএনপি প্রার্থী বলেন, ভোট যাতে সঠিক জায়গায় হয় এবং সেই ভোটে যাতে এলাকার উন্নয়নে আসে সেই দিকে আমাদেরকে নজর দিতে হবে।
এডভোকেট শাহজাদার সভাপতিত্বে, এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাছির উদ্দিন হাজারী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, সদস্য আলহাজ্ব খন্দকার মো. বিল্লাল হোসেন, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, সহ-সভাপতি আবুল ফারুক বকুল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন, দক্ষিণ ইউপি বিএনপির সহ-সভাপতি ও অত্র ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আয়েত আলী ভূঁইয়া সহ আরো অনেকে।
এর আগে গাজির বাজার এলাকায় দলীয় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি।