বাংলাদেশে পঁচা রাজনীতির বন্দোবস্ত আর চলতে দিব না: ডা. শফিকুর রহমান

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. মো. শফিকুর রহমান বলেন, ৫ আগস্টের আগে গত ৫৪ বছরে আমরা বাংলাদেশের এক

2026-01-31T17:11:43+00:00
2026-01-31T17:11:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাংলাদেশে পঁচা রাজনীতির বন্দোবস্ত আর চলতে দিব না: ডা. শফিকুর রহমান
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৫:১১ পিএম   (ভিজিট : ১১১)
X

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. মো. শফিকুর রহমান বলেন, ৫ আগস্টের আগে গত ৫৪ বছরে আমরা বাংলাদেশের এক ভিন্ন রূপ দেখেছি। আমরা দেখেছি সন্ত্রাস, ফ্যাসিবাদ, দুর্নীতির দম্ভ, ব্যাংক লুট, শেয়ারবাজার লুট। আমরা দেখেছি আমাদের মা-বোনদের ইজ্জত ক্ষুণ্ন হতে, যুবকদের জবাই হতে। এই রাষ্ট্রে একটি পরিবার, একটি গোষ্ঠী ও একটি দল ছাড়া বাকি সবাইকে দেশের ভাড়াটিয়া মনে করা হতো।

তিনি বলেন, ৫ আগস্টের পর অনেকের মধ্যে আত্মসমালোচনা এসেছে, আবার অনেকের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। এই নির্বাচন সামনে রেখে অনেকে সোনালী স্বপ্ন আর কবিতা নিয়ে মানুষের কাছে আসবে বলবে, আমরা এটা করবো, ওটা করবো, বাংলাদেশকে আমেরিকা বানিয়ে দেবো।

ডা. শফিকুর রহমান বলেন, যারা মা-বোনদের রাস্তায় দেখলে কাপড় খুলে ফেলার হুমকি দেয়, তারা কোন প্রজাতির? তারা কি মানব প্রজাতির? যারা নির্বাচনের আগে এমন কথা বলতে পারে, তারা নির্বাচনের পরে কী করবে তা সহজেই বোঝা যায়। “মর্নিং শোজ দ্য ডে” সকালে সূর্য যেমন ওঠে, দিনটাও তেমনই হয়। তারা মায়ের জাতির প্রতি তাদের দৃষ্টিভঙ্গি প্রকাশ করে দিয়েছে।

তিনি আরও বলেন, আমরা বলছি মা-বোনদের প্রতি সম্মান দেখান। তারা যদি নিজেদের সংশোধন না করে, তাহলে মায়েরা নিজেরাই বলে দেবেন, “তুমি কে আমাকে বাধা দেওয়ার?” কেউ কেউ হুমকি দিচ্ছে যেন মায়েরা ভোটের দিন ভোটকেন্দ্রে না যায়। যারা সংশোধন না হয়ে এসব অপকর্ম চালিয়ে যাবে, তাদের বিরুদ্ধে মায়ের সন্তানেরা বসে থাকবে না।

তিনি বলেন, বাংলাদেশের আকাশের নিচে ও জমিনের ওপর সবার সমান অধিকার আছে। সংবিধানের দোহাই দিয়ে সংবিধান ও আঠারো কোটি মানুষের ওপর জুলুম করা হয়েছে। আমরা বাংলাদেশের এই পচা রাজনৈতিক বন্দোবস্ত আর চলতে দেবো না। এই পচা রাজনীতিকে এখন লাল কার্ড দেখাতে হবে। তোমরা অনেক টাকা চুরি করেছ, লুটপাট করেছ, খুন করেছ, বিদেশে বেগমপাড়া গড়েছ, আর বাংলাদেশের মানুষকে বিপদে ফেলেছ।

ডা. শফিকুর রহমান বলেন, আমাদের অঙ্গীকার ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থে বাংলাদেশ বানাবো। এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যার অনেক বন্ধু রাষ্ট্র থাকবে, কিন্তু কোনো প্রভু থাকবে না। আমরা এমন দেশ চাই যেখানে মা-বোনেরা ঘরে, বাইরে, কর্মস্থলে ও শিক্ষাপ্রতিষ্ঠানে মর্যাদা ও নিরাপত্তা নিয়ে চলাফেরা করতে পারবেন।

তিনি বলেন, আমরা আমাদের যুবক-যুবতীদের হাত বেকার রাখতে চাই না। বেকার ভাতা দিয়ে তাদের অপমান করতে চাই না। আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ২টায় কুমিল্লার দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ১১ দলীয় জোট সমর্থিত কুমিল্লা-১ আসনের প্রার্থী মনিরুজ্জামান বাহলুলের পক্ষে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আঠারো কোটি মানুষের মতামতের প্রতিফলন ঘটবে ন্যায়ের ভিত্তিতে। আমরা এমন কোনো অলীক অঙ্গীকার করবো না, যা বাস্তবায়নের সক্ষমতা সরকারের থাকবে না। ন্যায়বিচার প্রতিষ্ঠা, জনগণের অধিকার নিশ্চিত করা, সন্তানের শিক্ষা ও স্বাস্থ্যসেবা এবং যারা সারাজীবন রাষ্ট্র ও সমাজকে দিয়েছেন বার্ধক্যে তাদের দায়িত্ব নেওয়া রাষ্ট্রের কর্তব্য। বিশেষ করে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা বিনামূল্যে নিশ্চিত করা হবে। কারণ একটি জাতিকে সুস্থ ও সবল না করলে উন্নত জাতি গঠন সম্ভব নয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy