আমরা যদি ঐক্যবদ্ধ থাকি মোনাফেকদের কোথাও কোন অস্তিত্ব থাকবে না: রাকিবুল ইসলাম

নকলা (শেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, আমরা যদি এক ও ঐক্যবদ্ধ থাকি এই মোনাফেকদের কোথাও

2026-01-31T17:28:29+00:00
2026-01-31T17:28:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আমরা যদি ঐক্যবদ্ধ থাকি মোনাফেকদের কোথাও কোন অস্তিত্ব থাকবে না: রাকিবুল ইসলাম
নকলা (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৫:২৮ পিএম   (ভিজিট : ৮৫)
X

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, আমরা যদি এক ও ঐক্যবদ্ধ থাকি এই মোনাফেকদের কোথাও কোন অস্তিত্ব থাকবে না এবং অস্তিত্ব রাখাও হবে বলে মন্তব্য করেছেন। 

শনিবার (৩১ জানুয়ারী) দুপুরে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে নকলা উপজেলা বিএনপির কার্যালয়ে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
 
তিনি আরও বলেন, “বাংলার আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের আমলে নির্যাতনের শিকার হয়েও ছাত্রদলের কোনো নেতাকর্মী নিজের পরিচয় গোপন করেনি।” 

“একটি দল আছে যারা মোনাফেক। গত সাড়ে ১৫ বছর যাদের দেখা যায়নি, আজ তারা এসে কথা শোনাতে চায়, ইসলাম কায়েমের কথা বলে–এটাই তাদের ভণ্ডামি। বিএনপি বিজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। এখন প্রকৌশলী ফাহিম চৌধুরীর পাশে দাঁড়ানোর সময়। নেতা-কর্মীরা নিজ নিজ পাড়া-মহল্লায় ছড়িয়ে পড়ুন।” জুলুম-নির্যাতনের শিকার হয়েও প্রকৌশলী ফাহিম চৌধুরী মানুষের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। এই বার্তাটি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। 

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক দর্শন ও জনকল্যাণমূলক কর্মপরিকল্পনা তুলে ধরার আহ্বান জানান। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে তারেক রহমানের পরিকল্পনার পাশাপাশি ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডসহ জনবান্ধব উদ্যোগগুলোর বিষয় ভোটারদের জানাতে নেতা-কর্মীদের প্রতি অনুরোধ করেন। এ সময় স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy