একটি দল রাষ্ট্র ক্ষমতায় যেতে উম্মাদ হয়ে পড়েছে: আবুল কালাম

স্টাফ রিপোর্টার, কুমিল্লা

সারাবাংলা

বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো.আবুল কালাম বলেছেন, একটি দল রাষ্ট্র ক্ষমতায়

2026-01-31T18:21:54+00:00
2026-01-31T18:21:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
একটি দল রাষ্ট্র ক্ষমতায় যেতে উম্মাদ হয়ে পড়েছে: আবুল কালাম
স্টাফ রিপোর্টার, কুমিল্লা
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৬:২১ পিএম   (ভিজিট : ৬১)
নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন মো. আবুল কালাম।
X

নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন মো. আবুল কালাম।

বিএনপির শিল্প  বিষয়ক সম্পাদক ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো.আবুল কালাম বলেছেন, একটি দল রাষ্ট্র ক্ষমতায় যেতে  উম্মাদ হয়ে পড়েছে। এই ১৮ কোটি মানুষের দেশে তারা হঠাৎ রাষ্ট্র ক্ষমতায় যেতে উম্মাদনায় মেতে উঠেছে। তাঁরা যদি আপনাদের কাছে ভোটের জন্য আসে এবং বেহেশত বিক্রি করতে চায় তাদের জিজ্ঞাসা করবেন, ''আপনারা যে ক্ষমতায় যেতে চান দেশ চালানোর জন্য আপনাদের কোন অভিজ্ঞতা আছে কিনা? গাড়ির চালক যদি ড্রাইভিং না শেখে গাড়ি চালাতে যায় তাহলে গাড়ির কি অবস্থা হবে? এখন তো চাকরির জন্যও অভিজ্ঞতা লাগে ওই দলের কি অভিজ্ঞতা আছে? আর বিএনপির চারবারের দেশ পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে। 

আজ শনিবার (৩১ জানুয়ারি)  দুপুরে লাকসাম উপজেলার বাকই ইউনিয়নের কোঁয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।  

বিএনপির এ নেতা আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ১৭ বছর আওয়ামী ফ্যাসিস্টদের জুলুম-নির্যাতন, কারাগার ভোগ করে দেশের মানুষের ভোটাধিকারের জন্য লড়েছেন সেই ভোট যদি কেউ বিক্রি করতে চায় আমরা কাউকে ছাড়ব না। তারেক রহমান লন্ডনে ১৭ বছর থেকে বিএনপিকে সুসংগঠিত করেছেন।  তিনি প্রান্তিক জনগোষ্ঠীর জন্য একটি পরিকল্পনার কথা বলেছেন। তার ওই পরিকল্পনা রয়েছে গ্রামের মা বোনদের জন্য একটি ফ্যামিলি কার্ড। যে কার্ডের মাধ্যমে গ্রামের মা বোনেরা  পরিবারে খরচের জন্য মাসিক দুই থেকে আড়াই হাজার করে টাকা পাবেন। এছাড়াও গ্রামের  দরিদ্র কৃষকদের জন্য একটি কৃষি কার্ডে ব্যবস্থা করা হয়েছে।  ওই কার্ড দিয়ে কৃষকরা ন্যায্য মূল্যে সার-কিটনাশকসহ বিভিন্ন সরঞ্জাম কিনতে পারবেন। 

তিনি নারীদের শিক্ষা বিষয়ে বলেন, বিএনপির চেয়ারম্যান  তারেক রহমান নারীদের শিক্ষা উন্নয়নে বিভিন্ন ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছেন। গ্রামের স্বল্প শিক্ষিত নারীদের পুনর্বাসন ও স্বাবলম্বী করতে ক্ষুদ্রঋণের ব্যবস্থা করবেন। বিএনপি একটি উন্নয়নশীল দেশ গড়তে চায়। জনসভায় আগামী ১২ই ফেব্রুয়ারি নির্বাচন শহীদ জিয়ার প্রতীক ধানের শীষে ভোট দিতে আহবান জানান তিনি। 

বাকই ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান বক্তা  হিসেবে বক্তব্য রাখেন, বিজিএমইএর পরিচালক ড. রশিদ আহমেদ হোসাঈনী, লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশুসহ  স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy