চন্দনাইশে সেনা অভিযানে মাদক কারবারি আটক

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় অভিযান চালিয়ে দেড়শ পিস ইয়াবাসহ সাহেদুল ইসলাম সজিব (২৫) নামে এক মাদক কারবারিকে

2026-01-31T18:59:11+00:00
2026-01-31T18:59:11+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চন্দনাইশে সেনা অভিযানে মাদক কারবারি আটক
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৬:৫৯ পিএম   (ভিজিট : ৭৬)
X

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় অভিযান চালিয়ে দেড়শ পিস ইয়াবাসহ সাহেদুল ইসলাম সজিব (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী।

আটক সজিব সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের ভোরবাজার পশ্চিম পাড়া এলাকার মো. মনিরুল ইসলামের ছেলে।

সেনা ক‍্যাম্প সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (৩১ জানুয়ারি) ভোরে সেনাবাহিনীর ১২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াব এর নেতৃত্বে একটি টহল দল দোহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডস্থ শঙ্খ নদীর দক্ষিণ তীরের বার্মা কলোনি থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে দেড়শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রয়োজনীয় তদন্ত শেষে আটককৃত ব্যক্তিকে চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াছ খাঁন বলেন, আটককৃত সজিবের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy