
X
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নং সদস্য মানিকগঞ্জ-১ (দৌলতপুর-ঘিওর- শিবালয়) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এস.এ জিন্নাহ কবির বলেছেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিতে হবে।
আজ শনিবার (৩১ জানুয়ারি) বিকালে মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে পয়লা কবরস্থান মাঠে ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মনোনীত প্রার্থী জিন্নাহ কবির এ কথা বলেন।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে এদেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। মহান স্বাধীনতা যুদ্ধে ৩০ লক্ষ শহীদ মুক্তিযোদ্ধার রক্ত ও তিন লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতাবিরোধী এ দেশীয় রাজাকার জামায়াতে ইসলামী পূর্ব পাকিস্তানের পক্ষে দেশবিরোধী ষড়যন্ত্র করেছিল। স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামী প্রতারণা করে মিথ্যা কথা বলে ভোট দেওয়ার পায়তারা করছে। স্বাধীনতাবিরোধী মিথ্যাবাদী জামায়াতে ইসলামীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন।
তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি নির্বাচিত হলে চরাঞ্চলের অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে কাজ করব। যমুনা নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করব। রাস্তা ঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল কলেজ, স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করব। চরাঞ্চলে স্থায়ী বাঁধ নির্মাণ করে আন্তর্জাতিক বানিজ্যিক কেন্দ্র, বিমানবন্দর, মিল কল-কারখানা গড়ে তোলা হবে।
জিন্নাহ কবির বলেন, বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের ভোট চাইতে হবে। আমরা সবাই বিএনপির কর্মী তারেক রহমানের ধানের শীষকে বিজয়ী করতে হবে।
বিএনপি নেতা এডভোকেট শফিকুল ইসলাম ঠান্ডু এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ও সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: জামাল উদ্দিন সরকার, জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত ভজন, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী লাভলু বেপারি, সাধারণ সম্পাদক হাজী মিজানুর রহমান লিটন, এডভোকেট আমিনুল ইসলাম, তেওতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষক দলের সভাপতি উলাইল ইউনিয়ন চেয়ারম্যান আনিসুর রহমান, মানিকগঞ্জ জেলা যুবদল সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, উপজেলা যুবদলের আহবায়ক মো হোসেন আলী, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম, মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, মানিকগঞ্জ কামিল মাদরাসা ছাত্রদলের সভাপতি সিনবাদ খান,সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদল নেতা অনিক হাসান প্রমুখ।