ভারতের কারাগার থেকে মুক্তি পেয়েছেন কুতুবদিয়ার ৫৪ জেলে

কুতুবদিয়া প্রতিনিধি

সারাবাংলা

ভারতের কারাগার থেকে মুক্তি পেয়েছেন কুতুবদিয়ার ৫৪ সহ ১২৮ জেলে। গত শুক্রবার মোংলার কোস্ট গার্ডের পশ্চিম জোন সদর

2026-01-31T21:45:50+00:00
2026-01-31T21:45:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভারতের কারাগার থেকে মুক্তি পেয়েছেন কুতুবদিয়ার ৫৪ জেলে
কুতুবদিয়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৯:৪৫ পিএম   (ভিজিট : ৯৯)
X

ভারতের কারাগার থেকে মুক্তি পেয়েছেন কুতুবদিয়ার ৫৪ সহ ১২৮ জেলে। গত শুক্রবার মোংলার কোস্ট গার্ডের পশ্চিম জোন সদর দপ্তরে আনার পর তাদের স্বজন ও ট্রলার মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। এতে কুতুবদিয়ার এফবি আদিব-২ (২৮ জন), বাঁশখালীর এফবি মায়ের দোয়া (৩২ জন), এফবি নুরে মদিনা (২৪ জন), এফবি আমিনা গণি (২৯ জন) ও কুতুবদিয়ার এফবি আল্লাহ মালিক (১৫ জন)। 

বাঁশখালীর "এফবি মায়ের দোয়া" ট্রলারের মালিক জাহাঙ্গীর আলম ও কুতুবদিয়ার "এফবি আল্লাহ মালিক" ট্রলার মালিকের ভাতিজা জিয়াউর রহমান জানান, তাদের ট্রলারসহ জেলেরা মুক্তি পেয়েছেন। আজ জেলেরা ঘরে ফিরেছেন। এতে কুতুবদিয়ার ৫৪ জেলে রয়েছেন বলে জানান তারা।

এ ব্যাপারে উপজেলা মৎস্যজীবি ফেডারেশনের সভাপতি আবুল কালাম আজাদ জানান, ভারতের কারাগার থেকে মুক্তি পাওয়া জেলেরা রবিবার সকালে কুতুবদিয়ায় ফিরবেন বলে জানান তিনি। 

প্রসঙ্গত, গত বছরের ১৬ থেকে ৩০ নভেম্বরের মধ্যে ভারতীয় জলসীমায় প্রবেশের অভিযোগে ১২৮ বাংলাদেশি জেলেসহ পাঁচটি ট্রলার আটক করেছিল সেই দেশের আইনশৃঙ্খলা বাহিনী।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy