গাজীপুরে ইয়াবা সেবনের অপরাধে দুজনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, গাজীপুর

সারাবাংলা

গাজীপুরের কালীগঞ্জে ইয়াবা সেবনের অপরাধে দুই ব্যক্তিকে তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন মোবাইল কোর্ট।রোববার (১ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়

2026-02-01T15:22:58+00:00
2026-02-01T15:22:58+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
গাজীপুরে ইয়াবা সেবনের অপরাধে দুজনের কারাদণ্ড
স্টাফ রিপোর্টার, গাজীপুর
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২২ পিএম   (ভিজিট : ৩৪)
X

গাজীপুরের কালীগঞ্জে ইয়াবা সেবনের অপরাধে দুই ব্যক্তিকে তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন মোবাইল কোর্ট।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় পৌরসভার দুর্বাটি এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, দুর্বাটি এলাকার মৃত বকুল আকন্দের ছেলে পারভেজ আহমেদ (২৭) এবং নজরুল ইসলামের ছেলে তাইজুল ইসলাম (২৮)।

পুলিশ ও মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, কালীগঞ্জ থানার উপপরিদর্শক হায়াতুল রহমান শনিবার সকালে দুর্বাটি এলাকায় অভিযান চালান। সে সময় ইয়াবা সেবনরত অবস্থায় পারভেজ আহমেদ ও তাইজুল ইসলামকে আটক করা হয়। 

পরে তাদের মোবাইল কোর্টে হাজির করা হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের তিন মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy