নির্মাণাধিন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার

সারাবাংলা

নির্মাণাধিন একটি তিনতলা ভবনের পলেস্তারার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারী) দুপুর

2026-02-02T13:49:20+00:00
2026-02-02T13:49:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নির্মাণাধিন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু
সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৪৯ পিএম   (ভিজিট : ২৩৮)
X

নির্মাণাধিন একটি তিনতলা ভবনের পলেস্তারার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারী)  দুপুর ১২ টার টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী বাজারে এ ঘটনা ঘটে। নিহতের নিকটআত্মীয় ডুলাহাজারা কলেজ ছাত্রদল আহবায়ক আবদুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন বর্ণিত ইউনিয়নের গর্জনতলী গ্রামের আবু তাহেরে পুত্র লাল মুহিত উদ্দিন সাগর (৩৩), একই এলাকার মোহাম্মদ জোহারের পুত্র মোহাম্মদ উসমান (১৭)।  

স্থানীয় সূত্রে জানা গেছে,খুটাখালী বাজারে একটি তিন তলা ভবনের পলেস্তারার কাজ করছিলেন ৩ জন নির্মাণশ্রমিক। ওই ভবন গেষে হাই ভোর্টের বৈদ্যুতিক লাইন গেছে। সোমবার সকালে এসে নির্মাণশ্রমিকেরা ভবনের পলেস্তারার কাজ করছিলেন। দুপুর ১২ টার দিকে কাজ করার সময় অসাবধানতাবশত লাল মুহিত উদ্দিন সাগর  প্রথমে লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হন। ঝাঁকুনিতে অপর শ্রমিক উসমান নিচে পড়ে যান।  স্থানীয়রা দ্রুত তাদেরকে উদ্ধার করে মালুমঘাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

চকরিয়া থানার ওসি মোঃ মনির হোসেন বলেন, ভবনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২জন নির্মাণশ্রমিক মারা গেছেন। সহকর্মীরা তাদের মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। খবর পেয়ে থানা পুলিশ তাদের বাড়ির উদ্দেশ্য  রওয়ানা দিয়েছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy