নীলফামারীতে জনগণের সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী

স্টাফ রিপোর্টার, নীলফামারী

সারাবাংলা

নীলফামারীতে ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে ভোটারদের সরাসরি প্রশ্নের জবাব দিয়ে সদর আসনের ছয় প্রার্থী উন্নয়নের পাশাপাশি নীলফামারীকে একটি নিরাপদ

2026-02-02T16:52:51+00:00
2026-02-02T16:58:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নীলফামারীতে জনগণের সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী
স্টাফ রিপোর্টার, নীলফামারী
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫২ পিএম  আপডেট: ০২.০২.২০২৬ ৪:৫৮ পিএম  (ভিজিট : ১৩৮)
X

নীলফামারীতে ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে ভোটারদের সরাসরি প্রশ্নের জবাব দিয়ে সদর আসনের ছয় প্রার্থী উন্নয়নের পাশাপাশি নীলফামারীকে একটি নিরাপদ ও অর্থনৈতিকভাবে সক্ষম জেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারী শহীদ মিনার প্রাঙ্গণে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত এ অনুষ্ঠানে তারা এসব আশ্বাস দেন।

সুজনের আঞ্চলিক সমন্বয়কারী রাজেস দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন নীলফামারী জেলা কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন।

ছয় মিনিটের বক্তব্যে ধানের শীষ প্রতীকের বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, নীলফামারীকে রংপুর বিভাগের মধ্যে শ্রেষ্ঠ জেলা এবং দেশের প্রথম নিরক্ষরমুক্ত জেলা হিসেবে গড়ে তুলবো।

তিনি আরও বলেন, জেলার অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, বেকারত্ব দূরীকরণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বেজা ও বেপজার সম্প্রসারণ, হাইটেক পার্ক ও বিসিক শিল্পনগরী স্থাপন, সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ, বাইপাস সড়ক নির্মাণ এবং জেলা সদরে ওভারব্রিজ স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় স্থাপনসহ নীলফামারীকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ বলেন, আমরা একটি উন্নত নীলফামারী গড়তে চাই। সম্ভাবনাময় এই জেলাকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কৃষিভিত্তিক ও প্রযুক্তিনির্ভর উন্নয়নের ওপর জোর দেওয়া হবে।

এছাড়াও বক্তব্য দেন—
হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট হাছিবুল ইসলাম, দেয়াল ঘড়ি প্রতীকের খেলাফত মজলিস মনোনীত প্রার্থী সারোয়ারুল আলম, টেলিভিশন প্রতীকের বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট মনোনীত প্রার্থী সিরাজুল ইসলাম এবং ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মিনহাজুল ইসলাম মিনহাজ।

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য দেন সুজন নীলফামারী জেলা কমিটির সাধারণ সম্পাদক আনোয়ারুল আলম প্রধান।

অনুষ্ঠানে ভোটারদের সরাসরি প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি প্রার্থীরা বিভিন্ন অঙ্গীকার ও শপথ গ্রহণ করেন। শেষে ভোটার ও প্রার্থীরা একে অপরের সঙ্গে হাত তুলে শুভেচ্ছা বিনিময় করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy