সাতক্ষীরায় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মচারীদের বিক্ষোভ মিছিল

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবীতে সাতক্ষীরায় কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২ ফেব্রুয়ারী) সকাল ১০টা থেকে বেলা ১১টা

2026-02-02T17:49:52+00:00
2026-02-02T18:01:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাতক্ষীরায় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মচারীদের বিক্ষোভ মিছিল
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪৯ পিএম  আপডেট: ০২.০২.২০২৬ ৬:০১ পিএম  (ভিজিট : ৫০)
X

জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবীতে সাতক্ষীরায় কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (২ ফেব্রুয়ারী) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জেলা কালেক্টরেট চত্বর ও দায়রা জজ কার্যালয়ের সামনে এ কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

কর্মবিরতিতে সংগঠনের সভাপতি মো. ইদ্রিস আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- বাংলাদেশ বিচার  বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম মোল্যা, মো: মহিদুল ইসলাম,  আরিফুর রহমান, হিরেন কুমার বালা, আবু হাসান, কামরুল  ইসলাম, আব্দুল হালিম, মো. সানাউল্লাহ, নয়ন কুমার কুন্ডু, তানভীর আহমেদ, আব্দুল গফুর, মনিরুল ইসলাম, স্বপন দাস, তানভীর ইসলাম,আব্দুল গফুর, জাহির হাসান, নাসরিন সুলতানা, ইয়াসমিন সুলতানা, গোলাম আজম, হাছিয়া খাতুন প্রমুখ। এসময় সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও জেলা প্রশাসক কার্যালয়ের সকল পর্যায়ের কর্মচারী উপস্থিত ছিলেন। 
 
কর্মবিরতিতে বক্তারা বলেন, অবিলম্বে প্রস্তাবিত পে-স্কেলের গেজেট প্রকাশ করতে হবে। বিচার বিভাগের কর্মচারীরা যে বেতন পায় তা দিয়ে আমাদের সন্তানদের মুখে দুমুটো ভাত দিতে পারি না। যে বেতন  পেয়ে থাকি সেই বেতন দিয়ে পরিবারের পাশে দাড়াতে পারি না। সরকার যদি জাতীয় পে-স্কেল বাস্তবায়ন না করে তাহলে এত টাকা কেন খরচ করলো।  

অতি দ্রুত জাতীয় পে-স্কেল বাস্তবায়ন করা না হইলে আরো দূর্বার গণ আন্দোলন গড়ে তোলার হুমকি দেন বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের নেতৃবৃন্দ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy