বেলকুচিতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জের বেলকুচি সরকারি

2026-02-02T21:12:10+00:00
2026-02-02T21:12:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বেলকুচিতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১২ পিএম   (ভিজিট : ১২২)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জের বেলকুচি সরকারি কলেজে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬-এর রিটার্নিং অফিসার মো. আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আমিনুর রহমান মিঞা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আফরিন জাহান।

প্রশিক্ষণ কর্মশালায় ভোটগ্রহণ প্রক্রিয়া, ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব ও কর্তব্য, নির্বাচন-সংক্রান্ত আইনগত বিষয়সহ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আয়োজকরা জানান, নির্বাচন কার্যক্রমে নিয়োজিত কর্মকর্তাদের দক্ষতা ও পেশাদারিত্ব বাড়াতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জেলা নির্বাচন অফিস, সিরাজগঞ্জের আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy