ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নেছারাবাদে শামীম সাঈদীর জনসভা

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের নেছারাবাদার উপজেলার ৯ নং সুটিয়াকাঠি ইউনিয়নের সুটিয়াকাঠি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে গতকাল রাত ৮ টায় দাড়িপাল্লার সমর্থনে

2026-02-03T11:22:18+00:00
2026-02-03T11:22:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নেছারাবাদে শামীম সাঈদীর জনসভা
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২২ এএম   (ভিজিট : ২১২)
X

পিরোজপুরের নেছারাবাদার উপজেলার ৯ নং সুটিয়াকাঠি ইউনিয়নের সুটিয়াকাঠি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে গতকাল রাত ৮ টায় দাড়িপাল্লার সমর্থনে জনসভা অনুষ্ঠিত হয়েছে। 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর-২ (১২৮) সংসদীয় আসনে দাড়িপাল্লা প্রতীকের সমর্থনে জামায়াতে ১২ দলীয় মনোনীত প্রার্থী জননেতা আলহাজ্ব শামীম সাঈদীর পক্ষে এ জনসভার আয়োজন করা হয়।

জনসভায় সভাপতিত্ব করেন সুটিয়াকাঠি ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক সিরাজুম মনির, প্রধান অতিথি ছিলেন ছিলেন আলহাজ্ব শামীম সাঈদী, বিশেষ অতিথি ছিলেন নেছারাবাদ উপজেলা আমির আবুল কালাম আজাদ, পিরোজপুর জেলা এনসিপি যুগ্ম আহবায়ক মো. বাকীবিল্লাহ, লইয়াস কাউন্সিল সম্মানিত সদস্য তরুণ ছাত্রনেতা এডভোকেট মো. খালিদ হোসেন সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশ নেন। মাঠজুড়ে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সভায় স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং নির্বাচনকেন্দ্রিক বিভিন্ন বিষয় তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে জননেতা আলহাজ্ব শামীম সাঈদী বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে জনগণ ন্যায়বিচার, সুশাসন ও জবাবদিহিমূলক রাজনীতি প্রত্যাশা করছে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য একটি নৈতিক ও জনকল্যাণমুখী রাজনৈতিক পরিবর্তন প্রয়োজন।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে তিনি পিরোজপুর-২ আসনের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেবেন। শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি ও কর্মসংস্থানের উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি। পাশাপাশি দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথাও উল্লেখ করেন। তিনি সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বলেন দেশে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আপনারা হ্যাঁ চিহ্নে ও দাড়িপাল্লা প্রতীকে ভোট প্রদান করবেন।

জননেতা আলহাজ্ব শামীম সাঈদী বলেন, এলাকার মানুষের সমস্যা ও সম্ভাবনা সংসদে তুলে ধরে নেছারাবাদ, কাউখালী ও ভান্ডারিয়া উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করা হবে। তিনি ভোটারদের শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

জনসভায় বক্তারা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরেন এবং সকলকে আইনশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। 

সভা শেষে দাড়িপাল্লা প্রতীকের সমর্থনে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। জনসভাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy