রাজস্থলীতে বন্যহাতির দ্বারা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ

মো: আজগর আলী খান, রাজস্থলী

সারাবাংলা

কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের উদ্যোগে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।মঙ্গলবার

2026-02-03T12:47:23+00:00
2026-02-03T12:47:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজস্থলীতে বন্যহাতির দ্বারা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ
মো: আজগর আলী খান, রাজস্থলী
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৭ পিএম   (ভিজিট : ৮৭)
X

কাপ্তাই পাল্পউড বাগান  বিভাগের উদ্যোগে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) সকালে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যলয়ে   আয়োজিত এ অনুষ্ঠানে ঘিলাছড়ি, গাইন্দ্যা  ইউনিয়নের ২১ জন কৃষকের হাতে রাজস্থলী রেন্জ এর রেন্জ কর্মকর্তা তুহিনুল ইসলামের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার সেলিনা আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোট ৮ লক্ষ  টাকার অনুদানস্বরূপ চেক তুলে দেওয়া হয়। এ সময় ইউএনও  বলেন, ‘বন্যহাতির কারণে কেউ ক্ষতিগ্রস্ত হলে তাদের ওপর আক্রোশ প্রকাশ করা যাবে না। সরকার ক্ষতিপূরণের আবেদন গ্রহণ করছে এবং প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে। 


মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনে সবাইকে আরও সচেতন হতে হবে। বৈদ্যুতিক তার বা অন্যান্য অবৈধ উপায়ে হাতি হত্যা আইনত দণ্ডনীয়। হাতি হত্যা করলে ৭ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে।অনুষ্ঠানে সঞ্চালনা করেন রাইখালি  রেঞ্জ এর কর্মকর্তা  মোহাম্মদ হাসান। 


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বুলেটিন পত্রিকার রাজস্থলী প্রতিনিধি  আজগর আলী খান, বনকর্মী হাসান।এসময় উপস্থিত ছিলেন-  বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারি ও ক্ষতিগ্রস্ত পরিবার।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy