সাঁথিয়া আসনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপির প্রার্থীকে শোকজ

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাবনা-১ আসনে বিএনপির প্রার্থী ভিপি শামসুর রহমান কে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। রবিবার

2026-02-03T13:59:48+00:00
2026-02-03T13:59:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাঁথিয়া আসনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপির প্রার্থীকে শোকজ
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫৯ পিএম   (ভিজিট : ৯৬)
X

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাবনা-১ আসনে বিএনপির প্রার্থী ভিপি শামসুর রহমান কে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। রবিবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে এই আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান পাবনার যুগ্ম জেলা দায়রা জজ অর্থ ঋণ আদালতের বিচারক সেলিম রেজা এ নোটিশ দেন।

নির্বাচনে প্রার্থী হিসেবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তার (ভিপি শামসুর রহমান) এর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, সেই বিষয়ে (০২ ফেব্রুয়ারি) নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে স্ব-শরীরে হাজির হয়ে তাকে লিখিতভাবে ব্যাখ্যা জানাতে বলা হয়েছে।

কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে, ইনতাজ মল্লিক থ্রেড প্রসেসিং মিল’-এর দেয়াল এবং দোকানদার আব্দুল মান্নানের দোকানের দেয়ালে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দেয়াল লিখন করা হয়েছে (বিধি ১১ লঙ্ঘন)।

বিএনপি প্রার্থী ভিপি শামসুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন অ্যাকাউন্ট ব্যবহার করে দলীয় প্রধানের নেতৃত্বমূলক ছবি প্রদর্শন করে ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেছেন (বিধি ৭(গ) লঙ্ঘন)।

গত ১ তারিখ দুপুর ১২:০০ টায় আতাইকুলায় নির্ধারিত সময়সীমা লঙ্ঘন করে মাইকিং ও লাউডস্পিকারের মাধ্যমে প্রচারণা চালানো হয়েছে (বিধি ১৭ লঙ্ঘন)। বিভিন্ন যানবাহনে রঙিন পোস্টার ব্যবহার ও সংযুক্ত করা হয়েছে।

উপরোক্ত কার্যক্রম আচরণ বিধিমালা ২০২৫ এর বিধি ৩, ৭, ১৭ ও ১৮ এর সুস্পষ্ট লঙ্ঘন।

এ বিষয়ে পাবনা-১ আসনে বিএনপির প্রার্থী ভিপি শামসুর রহমান মুঠোফোনে জানান, এই অভিযোগের বিষয়ে আমি লিখিত জবাব দিয়েছি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy