পে-স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ ও কর্মবিরতি

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে সারাদেশের মতো চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা

2026-02-03T16:20:29+00:00
2026-02-03T16:20:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পে-স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ ও কর্মবিরতি
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:২০ পিএম   (ভিজিট : ৭১)
X

নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে সারাদেশের মতো চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা নতুন পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলন করে আসছেন। এ লক্ষ্যে সরকার একটি পে-কমিশন গঠন করেছিল এবং কমিশনের প্রতিবেদন ইতোমধ্যে সরকারের কাছে জমা দেওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত গেজেট প্রকাশ না হওয়ায় কর্মচারীদের মধ্যে একপ্রকার হতাশা তৈরি হয়েছে।

আন্দোলনকারীরা জানান, অবিলম্বে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়ন করা হলে তারা কর্মসূচি প্রত্যাহার করে কাজে ফিরে যাবেন। তবে দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তারা।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মিজানুর রহমান, সহ সভাপতি আহম্মদ হোসাইন, রুবেল কান্তি দাশ, সাধারন সম্পাদক মো. জাহিদ হাসান, অর্থ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পিন্টু কুমার মল্লিক, রাব্বি মো. শাহাদাত চৌধুরী, ফরিদুল আলম, মো. জোবায়ের, মো. আমান উল্লাহ, নোবেল দাশ, মো. বদর উদ্দীন, মনোজ কু্মার, মো. বিল্লাল হোসেন, মো. জিয়া, সাচিং, মফিজুর রহমান চৌধুরী, প্রদীপ কুমার, আশীষ বড়ুয়া, সুজন দাশ ও মো. ইমরান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy