লক্ষ্মীপুরে ভোটের সিলসহ একজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর

সারাবাংলা

লক্ষ্মীপুরে ভোটের ৬টি সিলসহ সোহেল রানা নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে শহরের জুবলি দিঘির

2026-02-03T18:05:15+00:00
2026-02-03T18:05:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লক্ষ্মীপুরে ভোটের সিলসহ একজন গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:০৫ পিএম   (ভিজিট : ১০৭)
X

লক্ষ্মীপুরে ভোটের ৬টি সিলসহ সোহেল রানা নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে শহরের জুবলি দিঘির পাড়ের মারিয়াম প্রিন্টাস থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ভোটের ৬টি সিল এবং একটি কম্পিউটার জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদ অভিযান পরিচালনা করে জানান, আটককৃত ব্যক্তি এই সিল তৈরির অনুমতি রাখে না এবং তার কাছে পাওয়া সিলগুলো সম্পূর্ণ অবৈধ।

আটককৃত সোহেল রানা স্বীকার করেন, একজনের কাছ থেকে ৬টি সিল তৈরির জন্য অর্ডার পেয়েছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ জানান, তার বিরুদ্ধে নিয়মিত মামলা হবে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে লক্ষ্মীপুর সদর থানায় নিয়ে যায়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy