দলীয় পদ স্থগিতের প্রতিবাদে কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

সারাবাংলা

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিএম তানভীর সাবুর দলীয় সদস্য পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও

2026-02-04T17:39:13+00:00
2026-02-04T17:39:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দলীয় পদ স্থগিতের প্রতিবাদে কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৯ পিএম   (ভিজিট : ৮৩)
X

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিএম তানভীর সাবুর দলীয় সদস্য পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপজেলা প্রাণিসম্পদ অফিসের সামনে জড়ো হন। পরে তারা সেখান থেকে তুষভান্ডার বাজার হয়ে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জিএম তানভীর সাবুর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ এনে তার সদস্য পদ স্থগিত করা হয়েছে। তবে স্থগিতাদেশের পত্রে কোনো সুনির্দিষ্ট অভিযোগ উল্লেখ করা হয়নি, যা সম্পূর্ণ অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত।

নেতাকর্মীরা আরও বলেন, দুঃসময়ে তানভীর সাবু দলের জন্য নিবেদিতভাবে কাজ করেছেন। তার বিরুদ্ধে এমন সিদ্ধান্ত তৃণমূল নেতাকর্মীদের অবমূল্যায়নের শামিল। তারা অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, কেন্দ্রীয় কমিটির এই সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহার না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy