প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:২৫ পিএম (ভিজিট : ৩৩৯)

X
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বেলাবো উপজেলা শ্রমিক দলের উদ্যোগে নরসিংদীর বেলাবোতে ধানের শীষের পক্ষে গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে বেলাবো পাইলট মডার্ণ মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বেলাবো বাজার হয়ে উপজেলায় গিয়ে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয় গণ মিছিল।
উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোবারক হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক মোঃ হুমায়ুন কবিরের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন সদস্য সচিব মোঃসুলতান মাহমুদ, যুগ্ম আহবায়ক খোকন মিয়া, যুগ্ম আহবায়ক লাল মিয়া, যুগ্ম আহবায়ক সবুজ মিয়াসহ আরো অনেকে। এসময় আট ইউনিয়নের আহবায়ক, সদস্য সচিব ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে অ্যাডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুলকে জয়যুক্ত করার আহ্বান জানান।