সড়ক দুর্ঘটনায় আমতলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক নিহত

আমতলী (বরগুনা) প্রতিনিধি

সারাবাংলা

আমতলী সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আশশাকুর

2026-02-05T11:47:10+00:00
2026-02-05T12:04:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সড়ক দুর্ঘটনায় আমতলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক নিহত
আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৭ এএম  আপডেট: ০৫.০২.২০২৬ ১২:০৪ পিএম  (ভিজিট : ৮২)
X

আমতলী সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আশশাকুর ফিরোজ (৫৮) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে পটুয়াখালীর হেতালিয়া বাঁধঘাট এলাকায় রাস্তা পারাপারের সময় পেছন থেকে একটি অটোরিকশার ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১০টার দিকে তিনি মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় আমতলীর বাসা থেকে হোমিওপ্যাথিক ওষুধ আনতে তিনি পটুয়াখালীর হেতালিয়া বাঁধঘাট এলাকায় যান। ওষুধ সংগ্রহ শেষে রাত সোয়া ৯টার দিকে আমতলী ফেরার পথে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

অটোরিকশা চালক সাগর মিয়া ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের স্ত্রী মোসা. রাজিয়া আক্তার বলেন, বুধবার সন্ধ্যার পর ওষুধ আনতে বাড়ি থেকে বের হন। রাত সাড়ে ১০টার দিকে খবর পাই, তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। আমতলী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. জামাল হোসেন বলেন, “তার মৃত্যুতে কলেজ একজন দক্ষ ও নিবেদিতপ্রাণ শিক্ষককে হারাল। এটি আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমিন লিজা জানান, আহত অবস্থায় হাসপাতালে আনার পর তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়। তবে অবস্থার অবনতি হলে তিনি মারা যান। পটুয়াখালী থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টায় আমতলী সরকারি কলেজ মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে বিকেলে নিজ গ্রাম বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের জাংগালিয়া গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

তার অকাল মৃত্যুতে আমতলীজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সর্বস্তরের মানুষ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy