ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুর-৪ আসনে সাবেক এমপি নিক্সন চৌধুরীর সমর্থন নিয়ে এলাকায় শুরু করেছেন আধিপত্য বিস্তার পাশাপাশি ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা

2026-02-06T16:51:08+00:00
2026-02-06T16:51:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫১ পিএম   (ভিজিট : ২৮২)
X

ফরিদপুর-৪ আসনে সাবেক এমপি নিক্সন চৌধুরীর সমর্থন নিয়ে এলাকায় শুরু করেছেন আধিপত্য বিস্তার পাশাপাশি ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী মুহাজিদ বেগ। নিক্সনের সহযোগীতায় ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ এখন তার তার বাহিনী দিয়ে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছেন। ওই সন্ত্রাসীদের দিয়ে নিরীহ ভোটারদের এখন ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। 

আজ শুক্রবার সকাল ১১টার দিকে ফরিদপুর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল তার সদরপুর কলেজ মোড় কাঠপট্টি এলাকার ভাড়া বাড়িতে সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলনে এমনি অভিযোগ করেন।

আয়োজিত ওই সংবাদ সম্মেলনে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের বিরুদ্ধে আরও বলেন, বেগ পরিবারের সদস্য সজিব বেগ প্রকাশ্যে এখন অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছেন। সাবেক এমপি নিক্সন চৌধুরীর প্রভাবে মুজাহিদ বেগ তার সমর্থন নিয়ে প্রকাশ্যে ওই এমপির সহযোগিতায় দেশ থেকে লুটে নেওয়া কালো টাকার অপব্যবহার শুরু করেছেন। তার পাঠানো অর্থ এখন দিয়ে রাতের অন্ধকারে গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করছেন মুজাহিদের লোকজন। দেশে থাকা নিক্সনের পিএস আবুল বাশার, নজরুল ইসলাম ও লিয়নের সহযোগিতায় এখন ভারতে বসে তাদের মাধ্যমে মুজাহিদ বেগকে দিয়ে তার ক্ষমতার আধিপত্য বিস্তার করে যাচ্ছেন। এতে করে নির্বাচনের পরিবেশ চরমভাবে নষ্ট হচ্ছে। সামনে সহিংসতা বাড়তে পারে। 

তিনি আরও অভিযোগ করেন, মুজাহিদ বেগের আরেক পান্নু বেগের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, তার রয়েছে বিপুল পরিমান কালো টাকা ও অবৈধ ব্যবসা। তিনি কালো টাকার প্রভাবেও গড়ে তুলেছেন ব্যাপক সাম্রাজ্য। ইতোমধ্যে ইয়াকুব চেয়াম্যাকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছেন। তার ভাইকে ফুটবল প্রতীকে ভোট না দিয়ে এলাকার লোকজন কে দেখে নেওয়ার ও হুমকি দেন। তাদের অবৈধ ব্যবসা ও কালোটাকার উৎস কি প্রশ্ন ছুড়ে দেন। বিএনপির প্রার্থী (তার) বিরুদ্ধে মুজাহিদ বেগ কর্তৃক মিথ্যা প্রচারনা ও প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছেন যার তীব্র প্রতিবাদ করেন তিনি। বিএনপির এই প্রার্থী মুজাহিদ বেগের কার্যক্রম অনুসন্ধান করে আইনগত ব্যবস্থার অনুরোধ জানান আইন স্থানীয় প্রশাসনের নিকট। 

ভোটারদের প্রতি তিনি আহব্বান জানান, এই নির্বাচনে সকল বাধা বিপত্তি উপেক্ষা করে এলাকার উন্নয়নে আপনারা ভোট দিন ধানের শীষে।

সংবাদ সম্মেলনকালে সদরপুর উপজেলা বিএনপির আহব্বায়ক কাজী বদরুতজামান, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, যুগ্ন আহব্বায়ককে এম আবু সাইদসহ তিন উপজেলার বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy