সৌদী আরবে আড়াইহাজারের শাহিনের মৃত্যু
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩০ পিএম (ভিজিট : ১২৮)

X
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বাসিন্দা সৌদী আরব প্রবাসী রেমিটেন্স যোদ্ধা মো. শাহিন মিয়া (৩০) বৃহষ্পতিবার রাতে সৌদী আরবে তার থাকার কক্ষে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন।
তিনি উপজেলার মাহমুদুপর ইউনিয়নের গহরদী গ্রামের আ. ছাত্তারের পুত্র এবং দুই সন্তানের জনক।
অভিবাসন কর্মী উন্নয়ন প্রোগ্রাম( ওকাপ) এর আড়াইহাজার এলাকার কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিৎ করেছেন।
এদিকে শাহিনের মৃত্যুর সংবাদে তার বাড়িতে চলছে শোকের মাতম। ওকাপ কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, শাহিনের লাশ দেশে আনার ব্যাপারে ওকাপ কাজ করে যাচ্ছে।