আমরা ইন্ডিয়া-পাকিস্তান বুঝিনা, আমরা বাংলাদেশ বুঝি: ব্যারিস্টার খোকন

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

আমরা ইন্ডিয়া বুঝিনা, আমরা পাকিস্তান বুঝিনা, আমরা বাংলাদেশ বুঝি সবার আগে বাংলাদেশ এমন মন্তব্য করেন নোয়াখালী ১ (চাটখিল-সোনাইমুড়ী)

2026-02-06T20:21:31+00:00
2026-02-06T20:21:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আমরা ইন্ডিয়া-পাকিস্তান বুঝিনা, আমরা বাংলাদেশ বুঝি: ব্যারিস্টার খোকন
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২১ পিএম   (ভিজিট : ২৪২)
X

আমরা ইন্ডিয়া বুঝিনা, আমরা পাকিস্তান বুঝিনা, আমরা বাংলাদেশ বুঝি সবার আগে বাংলাদেশ এমন মন্তব্য করেন নোয়াখালী ১ (চাটখিল-সোনাইমুড়ী) ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। 

শুক্রবার সকালে ধানের শীষের সমর্থনে চাটখিল পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের এক নির্বাচনী জনসভায় এমন মন্তব্য করেন তিনি। 

চাটখিল পৌর যুবদলের সাবেক সদস্য সচিব সোলায়মান রায়হান এর সঞ্চালনায় ওয়ার্ড বিএনপি’র সভাপতি শাহ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও সুপ্রিমকোর্ট আইনজীবি সমিতির সভাপতি নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যরিষ্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপি’র আহবায়ক মোস্তফা কামাল, পৌর বিএনপি’র সদস্য সচিব আহসানুল হক মাসুদ, সাবেক পৌর আহবায়ক দেওয়ান শামছুল আরেফিন শামীম, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আলা উদ্দিন ভূইয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনিছ আহমেদ হানিফ, পৌর যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আঢ্য, তরুণ সমাজ সেবক গিয়াস উদ্দিন নান্টু। 

এসময় আরও বক্তব্য রাখেন, মাস্টার কামাল হোসেন, নুর উদ্দিন রত্তি, মহি উদ্দিন বাবু ও সাবেক ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো: দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের সদস্য ও পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক সঞ্জয় চক্রবর্তীপ্রমুখ। 
 
প্রধান অতিথির বক্তব্যে ব্যরিষ্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন আমরা ইন্ডিয়া বুঝিনা, আমরা পাকিস্তান বুঝিনা, আমরা বাংলাদেশ বুঝি সবার আগে বাংলাদেশ। গনতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি’র মনোনীত প্রার্থীকে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। 

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কোনো ধরনের চাঁদাবাজি চলবে না, আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে এবং মাদকমুক্ত সমাজ গঠন করা হবে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy